লোনের EMI রহস্য: কেন কিস্তি দিলেও লোন শেষ হয় না? ঋণের ফাঁদ থেকে বাঁচার উপায়

Loan EMI Explained in Bangla

আপনি কি কখনও ভেবেছেন, প্রতি মাসে কষ্ট করে কিস্তি বা EMI পরিশোধ করার পরেও কেন আপনার মূল লোনের পরিমাণ খুব একটা কমে না? অনেক সময় দেখা যায় বছরের পর বছর টাকা দিয়েও ঋণের বোঝা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকের এই ব্লগে আমরা জানবো লোনের এই "মায়াজাল" বা Loan Trap সম্পর্কে।

ভিডিওতে যা নিয়ে আলোচনা করা হয়েছে

লোন বা ঋণের গাণিতিক হিসাবগুলো আমরা অনেকেই বুঝি না, যার সুযোগ নেয় বিভিন্ন প্রতিষ্ঠান। এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাকে যা যা শিখতে সাহায্য করবে:

  • 00:23 – লোনের প্রাথমিক ধারণা।
  • 00:51 – লোনের ট্রেপ বা ফাঁদ ঠিক কোথায় থাকে।
  • 01:27 – লোন ট্রেপের একটি বাস্তব উদাহরণ।
  • 01:47 – লোন পরিশোধে ব্যর্থ হলে কী কী আইনি জটিলতা হতে পারে।
  • 02:23 – লোন নেওয়ার আগে যেসব বিষয় অবশ্যই দেখতে হবে।
মনে রাখবেন, লোন নেওয়া যতটা সহজ, তা থেকে বেরিয়ে আসা ততটাই কঠিন। সঠিক আর্থিক জ্ঞানই পারে আপনাকে ঋণের শিকল থেকে মুক্ত রাখতে।

ঋণের ফাঁদ থেকে বাঁচবেন যেভাবে

লোন সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয় যেখানে EMI-এর একটি বড় অংশ শুরুতে সুদে চলে যায়। এখান থেকে বাঁচতে নিচের টিপসগুলো ফলো করতে পারেন:

  • অপ্রয়োজনীয় পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড লোন এড়িয়ে চলুন।
  • লোন নেওয়ার আগে 'ফ্ল্যাট রেট' এবং 'রিডিউসিং রেট'-এর পার্থক্য বুঝে নিন।
  • সম্ভব হলে মাঝেমধ্যে লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টের কিছু অংশ আগেভাগেই পরিশোধ করুন।
মৌলভীবাজারের সেরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র - Point IT

মন্তব্য লোড হচ্ছে…

QR Code Continue Reading
With Your Phone
ক্যারিয়ার গড়ুন

দক্ষতা বাড়াতে আমাদের সাথে আজই যোগ দিন

PTE, Excel এবং ব্যাসিক কম্পিউটার কোর্সে ভর্তি চলছে।